নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মুছাপুরে মেম্বার পদপ্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ‎

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৭, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:২৮, ৭ আগস্ট ২০২৬

মুছাপুরে মেম্বার পদপ্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ‎

‎বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ফনকুল এলাকায় মেম্বার পদপ্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎‎ শুক্রবার (৭ আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাজ্বী স্বপনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয়, রক্তচাপ (প্রেসার) পরীক্ষা এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

‎‎সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানবিক দায়িত্ববোধ এমন উদ্যোগ করায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সেবামূলক কার্যক্রমে অংশ নিয়ে মেম্বার পদপ্রার্থী স্বপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎‎মেম্বার পদপ্রার্থী হাজ্বী স্বপন বলেন, “মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সাধারণ মানুষের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

‎‎স্থানীয়দের মতে, এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন