নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৫, ৮ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৮, ৮ আগস্ট ২০২৬

বন্দরে র‌্যাব-১১’র অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১

বন্দরে রাস্তায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করার সময় ১.৮ কেঁজী গাঁজাসহ রুবেল (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ সিপিসি-১।

ওই সময় র‌্যাব-১১ উপস্থিতি টের পেয়ে মেহেদী নামে আরো এক মাদক ব্যবসায়ী  কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত গাঁজা ব্যবসায়ী রুবেল সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের সেনাপুর এলাকার ইয়াসিন মিয়ার ছেলে। অপর পলাতক মাদক কারবারি মেহেদী একই এলাকার মোশারফ মিয়ার ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১১ নায়েব সুবেদার গিয়াস উদ্দিন সিকদার বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৬(৮)২৬। গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে উল্লেখিত মামলায় শনিবার (৮ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট)  বিকেল সাড়ে ৪টায় বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ডস্থ নিউ ভান্ডারী হোটেলের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন