নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৩, ৮ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রূপগঞ্জে ৮৪ কেজি গাঁজাসহ মো. মোতাহার মোল্লা (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ সিপিসি -৩ । এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-৩-এর একটি দল রূপগঞ্জ থানার তারাব উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। র‌্যাবের কাছে তথ্য ছিল, ওই এলাকার মো. মোতাহার মোল্লার ভাড়া বাসায় বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছে।

এর ভিত্তিতে সিপিসি-৩ কোম্পানি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিমের নেতৃত্বে সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে ৮৪ কেজি গাঁজা, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ ৭৭০ টাকা উদ্ধার করা হয়। এ সময় মোতাহার মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন