নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২২, ৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে ২২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ  রূপগঞ্জে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ মো. ফারুক মিয়া (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জের তারাবো বাজার এলাকায় জনৈক মাসুমের গমের ঘাটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ‘ক’ জোনের ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়। 

এ সময় ফারুক মিয়াকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফারুক মিয়া কুমিল্লার বরুড়া থানার বড় মহেশপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের তারাবো ভূঁইয়া পাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকদ্রব্যসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন