নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দর থানা পুলিশকে এমপি কালামের ২টি গাড়ি উপহার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪২, ৯ আগস্ট ২০২৬

বন্দর থানা পুলিশকে এমপি কালামের ২টি গাড়ি উপহার

নারায়ণগঞ্জ বন্দরের পুলিশের কাজকে গতিশীল করার লক্ষ্যে বন্দর থানা পুলিশকে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালামের পক্ষ থেকে ২টি নতুন পিকআপ ভ্যান উপহার দেওয়া হয়েছে।

রবিবার (৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের হাতে গাড়ি দুটির চাবি তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাউসার আশা। 

এ সময় আবুল কাউসার আশা বলেন, এডভোকেট আবুল কালাম বন্দর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিক।

বন্দর থানা পুলিশের যানবাহন সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এই ২টি নতুন গাড়ি উপহার দিয়েছেন। এর ফলে বন্দর থানার প্রত্যন্ত অঞ্চলেও পুলিশের টহল ও তদারকি কার্যক্রমে গতি আসবে, যা অপরাধ দমনে বড় ভূমিকা রাখবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন