নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি রাব্বি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৯, ৯ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক কারবারি রাব্বি গ্রেপ্তার

বন্দরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আঃ রাব্বি (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। ধৃত আঃ রাব্বি বন্দর উপজেলার ফুলহর এলাকার মৃত আনোয়ার হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ফজলুল হক বাদী হয়ে ধৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৮)২৬।

ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৯ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শনিবার (৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে বন্দর থানার ফুলহরস্থ রমু মিয়া বাড়ী (মাজার বাড়িতে)  অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন