নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪২, ৯ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রূপগঞ্জের গোয়ালপাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম সমর, হাটাবো দক্ষিণপাড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে ফয়সাল এবং সুলতানবাগ এলাকার সাহাজউদ্দিন মোল্লার ছেলে আব্দুল মালেক।

এদের মধ্যে আদালত সাইফুল ইসলাম সমরকে এক বছর, ফয়সালকে দুই মাস এবং আব্দুল মালেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রোববার (৯ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম জয়।

পুলিশ জানায়, ওই তিনজন দীর্ঘদিন ধরে ইয়াবা, মদ ও গাঁজা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত এমন তথ্যের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন।

পরে শুনানি শেষে অভিযোগ ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত তিনজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন