নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অসচ্ছল সেলিনাকে স্বাবলম্বী করতে সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৪, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:২৪, ১০ আগস্ট ২০২৬

অসচ্ছল সেলিনাকে স্বাবলম্বী করতে সদর উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগ

জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্য সেলিনা বেগমকে স্বাবলম্বী করতে মানবিক উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

আর্থিক অসচ্ছলতার কথা বিবেচনা করে সোমবার (১০ আগষ্ট) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ইলেকট্রনিক সেলাই মেশিন প্রদান করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেন। 

সেলিনা বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নিমাইকাশারী এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে । তার গেজেট নম্বর ৫০৬ এমএইচ ২৫৮২।

সম্প্রতি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন জমা দেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বর্তমানে চরম আর্থিক কষ্টে দিনযাপন করছেন। সংসারের ব্যয় নির্বাহ এবং আত্মকর্মসংস্থানের জন্য একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে সেলাই কাজের মাধ্যমে নিজের ও পরিবারের জীবিকা নির্বাহ করতে পারবেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সেলিনা বেগমের হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান যে, সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষদের আত্মনির্ভরশীল করে তোলাই স্থানীয় প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। এছাড়া জুলাই শহিদ পরিবারগুলোর পাশে সরকার সবসময় আছে। 

জুলাই শহিদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসন এবং স্বাবলম্বী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সেলিনা বেগম যেন ঘরে বসেই আয়ের একটি স্থায়ী উৎস তৈরি করতে পারেন এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন, সেই বিবেচনা থেকেই এই ইলেকট্রনিক সেলাই মেশিনটি দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের মানবিক ও স্বাবলম্বী করার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

সহায়তা পেয়ে আবেগাপ্লুত সেলিনা বেগম বলেন, এই মেশিন দিয়ে কাজ করে এখন থেকে পরিবারের খরচ চালাতে পারব। প্রশাসনের এই সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন