নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ড : দগ্ধ শিশু সন্তানের পর মায়েরও মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৫, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১৬, ১০ আগস্ট ২০২৬

বন্দরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ড : দগ্ধ শিশু সন্তানের পর মায়েরও মৃত্যু

বন্দরে একটি বাসায় লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডে দগ্ধ ৮ বছর বয়সী শিশু  মারুফের মৃত্যুর এবার মা বিউটিও মারা গেছেন।

সোমবার (১০ আগস্ট) সকাল পৌনে সাতটায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, বিউটির শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছেল। গত শনিবার দুপুরে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটির ৮ বছর বয়সী শিশু সন্তান মারুফ। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।

স্ত্রী ও সন্তানের মৃত্যু হলেও একই হাসপাতালে শরীরের ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন রাজমিস্ত্রি মাইদুল। ২৪ বছর বয়সী এ ব্যক্তিরও অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. শাওন বিন রহমান।

গত শুক্রবার সকালে বন্দরের কুড়িপাড়া চাপাতলী এলাকার একটি ভাড়া বাসায় অগ্নিকান্ডে দগ্ধ হন এ পরিবারের তিন সদস্য। তাদের গ্রামের বাড়ি নাটোরে, তবে কাজের সুবাদে এক বছর ধরে বন্দরের টিনের ঘরটিতে ভাড়া থাকছিলেন।

প্রাথমিক তদন্তের বরাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, টিনের ভাড়াবাড়িতে থাকতেন পরিবারটি। তাদের ঘরের পাশেই রান্নাঘর। রান্নাঘরে তিতাসের গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর জমা গ্যাস থেকে এ অগ্নিকান্ডের ঘটে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন