শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৯, ১০ আগস্ট ২০২৬
সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলের পাসের হারে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে সফল উপজেলা হিসেবে উঠে এসেছে রূপগঞ্জ উপজেলার নাম। এবারের এসএসসিতে এই উপজেলায় পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ।
যা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে এই উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ২৪৬ জন শিক্ষার্থী।
এবারের দাখিল পরীক্ষায় রূপগঞ্জে ১ হাজার ১২৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫৭৬ জন (পাসের হার ৫১.২৪%) এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন।