শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০০, ১০ আগস্ট ২০২৬
বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ৩৫ পুড়িয়া গাঁজাসহ হাসান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।
ধৃত মাদক কারবারি হাসান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার কালিপুড়া এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর থানার মাহামুদনগর কেএনসেন রোডস্থ রানা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।
এ ঘটনায় উল্লেখিত ফাঁড়ি উপ পরিদর্শক মিলন চন্দ্র বর্মন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ২০(৮)২৬। ধৃত মাদক ব্যবসায়ী হাসানকে উল্লেখিত মামলায় সোমবার (১০ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৭টায় বন্দর থানার মাহামুদনগরস্থ কয়লাঘাটস্থ জনৈকা সাহারা বানুর রিক্সার গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।