নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অভিযুক্ত কামাল প্রধানকে দ্রুত গ্রেপ্তারের দাবি

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যাঙ্গচিত্র. মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:০৭, ১১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যাঙ্গচিত্র. মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যাঙ্গচিত্র প্রকাশের অভিযোগে অভিযুক্ত কামাল প্রধানকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার (এসপি) বরাবর সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন সোহেল নামে বিএনপির এক স্থানীয় কর্মী।

অভিযোগে বলা হয়েছে, আসামি একাধিক মামলার পরোয়ানাভুক্ত হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। যা স্থানীয় জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

অভিযোগে উল্লেখ করা হয়, কামাল প্রধান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দিচ্ছিলেন।  বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় প্রথমে লিখিত অভিযোগ দায়ের করেন সোহেল।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্তের অনুমতির আবেদন জানায়। আদালত বিষয়টি আমলে নিয়ে নন-জি.আর মামলা (নং ০৭/২৬) হিসেবে তদন্তের নির্দেশ দেন।

এদিকে মামলা দায়েরের পর অভিযোগকারী সোহেলকে আইনি পদক্ষেপ থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। মামলা তুলে না নিলে তাকে অপহরণের চেষ্টা এবং চাঁদা দাবির অভিযোগে নারায়ণগঞ্জ আদালতে কামাল প্রধানের বিরুদ্ধে আরও একটি সিআর মামলা দায়ের করেন সোহেল। আদালত নির্দেশিত মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। 

অন্যদিকে, আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানোয় সুরক্ষা ও তার গ্রেপ্তারের জন্য নারায়ণগঞ্জ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশ সুপার ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

গত ৬ আগস্ট জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের দপ্তরে জমা দেওয়া লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, আবুল প্রধানের ছেলে কামাল প্রধানের বিরুদ্ধে কেবল সাইবার অপরাধই নয়, বরং একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগকারী বিএনপি কর্মী সোহেলের ভাষ্য, “বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত এই ব্যক্তি এলাকায় মারাত্মক আতঙ্ক সৃষ্টি করেছেন। সামাজিক শান্তি রক্ষা ও প্রধানমন্ত্রীর মর্যাদা অক্ষুণ্ন রাখতে তাকে দ্রুত আইনের আওতায় আনা জরুরি।” 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন