নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

পরিবেশ অধিদপ্তর না’গঞ্জের অভিযানে ৩ যানবাহনকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৮, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৫৮, ১২ আগস্ট ২০২৬

পরিবেশ অধিদপ্তর না’গঞ্জের অভিযানে ৩ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে ২৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে শব্দদূষণকারী তিনটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এসব যানবাহনের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি শব্দদূষণে ব্যবহৃত তিনটি হর্ন জব্দ করেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নারায়ণগঞ্জের দূষণকারী কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধেও আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত দল অভিযানে অংশ নেয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন