শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪২, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৪৩, ১২ আগস্ট ২০২৬
বন্দরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সোয়া ২টার দিকে উপজেলার কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় এ অভিযান পরিচালনা করে ত কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের সার্বিক নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জহিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ওই এলাকায় অভিযান চালান।
এ সময় মাদক কারবারি সমিত আহম্মেদ সৈকতকে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সৈকত বন্দর উপজেলার চিড়াইপাড়া মজমপুর এলাকার জুলহাস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, তার বাবা জুলহাস মিয়া এর আগে মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করেছেন। একই পরিবারের আরেক সদস্য অনিক আহম্মেদ শুভ মাদক মামলায় কারাভোগ করেছেন বলে জানা গেছে।
বন্দর থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, বন্দর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।