নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:২৮, ১৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের

সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাকের চাপায় মোঃ রাজু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া চাঁদপুর সদর উপজেলার বিশনন্দী গ্রামের মৃত ইব্রাহিম মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের জালকুড়ি রাব্বানী নগর এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় চাষাঢ়াগামী একটি ট্রাক রাজু মিয়াকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে খবর পেয়ে স্বজনরা ঢামেক থেকে বিনা ময়নাতদন্তেই মরদেহ গ্রামের বাড়ি চাঁদপুরে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন