নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজাসহ কুমিল্লার নারী মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫১, ১৩ আগস্ট ২০২৬

বন্দরে গাঁজাসহ কুমিল্লার নারী মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে সাড়ে ১২ কেজি গাঁজাসহ জেরিন আক্তার (২৫) নামে কুমিল্লার  এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত জেরিন আক্তার কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার উত্তর দুর্গাপুর এলাকার আব্দুর রশীদ মিয়ার ছেলে।

এ ব্যাপারে র‌্যাব-১১ ডিএডি বিজেও ওয়ারেন্ট অফিসার মো. কোরবান আলী বাদী হয়ে ধৃত নারী মাদক কারবারিকে আসামি করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।

গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১৩ আগস্ট)  দুপুরে উল্লেখিত মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে  বন্দর উপজেলার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী মহাসড়কের উপর থেকে উল্লেখিত গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-১১ জানায়, ধৃত নারী মাদক কারবারি দীর্ঘ দিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী  মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন