শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৪, ১৩ আগস্ট ২০২৬
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন ওয়ারেন্টে ৪ পলাতক আসামিক গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলো- বন্দর উপজেলার ধামগড় এলাকার মো. হোসেন মিয়ার ছেলে জিআর মামলার সাঁজাপ্রাপ্ত আসামী আলামিন (৪৫) একই থানার বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে রাব্বি (২৫) একই থানার মদনগঞ্জ সৈয়াল বাড়ী ঘাট এলাকার মৃত আলম চাঁনের ছেলে মধু রানা (৪৫) ও বন্দর একরামপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে আল আমিন (২০)।
গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বুধবার (১২ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।