নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৭, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে এক নারীসহ  বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক  আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর শাহীমসজিদ এলাকার আব্দুল সোবহান মিয়ার ছেলে সজিব (২৯) বন্দর থানার বাকসরাইল এলাকার হানিফ মিয়ার ছেলে সোলাইমান হোসেন অনিক (৩৫) ও একই থানার সোনাকান্দা বেপারীপাড়া এলাকার মৃত আজগর বেপারী ওরফে শাহাবুদ্দিন মিয়ার মেয়ে রিংকি আক্তার (২৭)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৪ আগস্ট)  দুপুরে যথাযথ নিয়মে  আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন