নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কংস খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে সাখাওয়াত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৪৭, ১৫ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে কংস খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে সাখাওয়াত

‎নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সিদ্ধিরগঞ্জের কংস খাল পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিদর্শন করেছেন। 

‎‎শনিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি সিদ্ধিরগঞ্জের কংস খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় খালের বর্তমান অবস্থা, পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অগ্রগতি এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎‎পরিদর্শনকালে খালটি যথাযথভাবে পুনঃখনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন নাসিক প্রশাসক। একই সঙ্গে কাজের মান ও অগ্রগতি নিয়েও তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

‎‎কংস খাল পুনঃখননের ফলে সিদ্ধিরগঞ্জ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, বিএনপি নেতা ভান্ডার মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন