নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রি-রোলিং মিলসকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৫, ১৬ আগস্ট ২০২৬

ফতুল্লায় বায়ুদূষণের দায়ে ৩টি রি-রোলিং মিলসকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের কাছে অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বায়ুদূষণের দায়ে ৩টি রোলিং মিলসকে ১ লাখ ৪০ হাজার টাকা  জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নস্থ নন্দলালপুর এলাকায় অভিযান চালিয়ে “বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ধারা ৮ এর (ঋ) ভঙ্গের অপরাধে আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, একই এলাকার মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সার্বিক সহযোগীতায় উপস্থিত ছিলেন  জেলা পরিবেশ অধিদপ্তর, পরিদর্শক এর টিম, র‌্যাব ও ফতুল্লার থানার একটি টিম।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন