নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৯, ১৭ আগস্ট ২০২৬

বন্দর গার্লস স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা

বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ের হলরুমে এই আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি প্রফেসর রেজওয়ানা হক সুমি। আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান। 

সভায় আগামী এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে আরও ভালো করা যায় সে বিষয়ে অভিভাবকগণ তাদের মতামত তুলে ধরেন। একই সাথে তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাবলীও শিক্ষকদের কাছে তুলে ধরেন। শিক্ষকগণও এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। 
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন