শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৮, ১৮ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় আনুমানিক (২৩) বছর বয়সী এক অজ্ঞাত যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নাসিক ৯ নম্বর ওয়ার্ডের বিজিবি ব্যাটালিয়নের ২ নম্বর গেটের বিপরীত পাশে সাইনবোর্ড চাষাঢ়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পারাপারের সময় সাইনবোর্ডমুখী একটি দ্রুতগতির অজ্ঞাত প্রাইভেটকার ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দুর্ঘটনার পরপরই প্রাইভেটকারটি দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় যুবকটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।