নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৮, ১৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. নূর হোসেন কাজী (৫৪) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল মধুঘর এলাকায় শহিদুল্লাহর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নূর হোসেন চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী এলাকার উয়াজল কাজীর ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের ওই টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী শিশুকে একা পেয়ে নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় নূর হোসেন। 

এ সময় শিশুটির চিৎকারে তার মা জাকিয়া খাতুন দ্রুত এগিয়ে গেলে অভিযুক্ত দাবি করে শিশুটি নিজ থেকেই তার ঘরে এসেছে। বিষয়টি জানাজানি হলে আশপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে নূর হোসেন কাজীকে গণধোলাই দিয়ে আটকে রাখে।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সুমন ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন