নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজাসহ যুবক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২১, ১৮ আগস্ট ২০২৬

বন্দরে গাঁজাসহ যুবক আটক

বন্দরে ৩২পুরিয়া গাঁজাসহ শীতল(২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার মদনগঞ্জ ট্রলার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শীতল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের মাহমুদনগর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ল্যাংড়া শহীদের কাছ থেকে গাঁজা নিয়ে সে বিক্রি করছিল বলে স্বীকার করেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (ইন্সপেক্টর) নূরুল ইসলাম পুলিশের একটি টিম নিয়ে মদনগঞ্জ ট্রলার ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের জালে ধরা পড়ে শীতল। তবে অল্পের জন্য পালিয়ে যায় অপর মাদক ব্যবসায়ী সবুজ। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত শীতলের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের মামলার প্রস্তুতি চলছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন