নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩২, ১৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী নয়াপাড়া এলাকার তানজিলুল কোরআন প্রি-ক্যাডেট মাদ্রাসা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার শান্তিনগর এলাকার লিটন মিয়ার ছেলে। তিনি ওই মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় দোকানে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে যান শিক্ষক আব্দুল্লাহ। সেখানে দরজা বন্ধ করে তাকে বলাৎকার করা হয় এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি ও মারধরের হুমকি দেওয়া হয়। পরদিন বুধবার দুপুরে শিশুটি বিষয়টি তার পরিবারকে জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় অবরুদ্ধ করে মারধরের পর পুলিশে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন