নারায়ণগঞ্জ  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬

বন্দরের ব্রহ্মপুত্র নদে যাত্রীসহ নৌকা ডুবি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০১, ১৯ আগস্ট ২০২৬

বন্দরের ব্রহ্মপুত্র নদে যাত্রীসহ নৌকা ডুবি

বন্দরে ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী বোঝাই করে খেয়া পারাপারের সময় নৌকার তলা ফেঁটে গিয়ে যাত্রীসহ  নৌকা ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার সময় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। তবে এ ঘটনায়  নিখোঁজ বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সাবদী খেয়াঘাট থেকে একটি ডিঙ্গি নৌকায় নারীসহ ১২/১৩ জন যাত্রী নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় নৌকার তলা ফেটে গিয়ে নৌকাটি নদীতে  ডুবে যায়। পরে আশেপাশের নৌকা দ্রুত ঘটনাস্থলে এসে কয়েকজন যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হয়। তাই ঘটনায় নিখোঁজ বা হতাহতের মতো কোন ঘটনা ঘটেনি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন