শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৭, ১৯ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার গোয়ালদী এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সোনারগাঁয়ের ৭০টি কওমি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের সভাপতি মাওলানা মহিউদ্দিন খাঁনের সার্বিক তত্ত্বাবধানে এবং মুফতী সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস রহমান মামুন ভূঁইয়া সিআইপি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে গড়ে উঠতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
আয়োজনে উপস্থিত ছিলেন কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উপদেষ্টা মাওলানা জহিরুল ইসলাম ফারুকী, মহাসচিব মাওলানা আব্দুদ দাইয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা রুহুল আমীন কাসেমী, সহসভাপতি মাওলানা কামাল হোসেন, আশরাফুল উলুম উলুকান্দি মাদরাসার সাধারণ সম্পাদক গাজী আনিসুর রহমান, মাওলানা মুহাম্মদ উল্লাহ, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী সাখাওয়াত উল্লাহ মুহিব, মুফতী আমজাদ হোসেন ও মুফতী আবু সালেহ, মুফতী সাব্বির হোসেন খানসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, সোনারগাঁয়ের ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।