শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৯, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫০, ১৯ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জের মিতালি মার্কেটে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মানিক গ্রুপের ৩ সদস্য এমরান সাকিব (২৬), নুর মোহাম্মদ মোঃ হৃদয় (২২) ও মো. জোবায়ের (২০) কে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগাজিনসহ ২ রাউন্ড গুলি, সাইকেলের স্পোকেন দ্বারা বিশেষ কায়দায় তৈরি কুড়াল ২টি, লোহার হাতলযুক্ত কুড়াল, ২টি ছুরি, ১টি টিপ চাকু, ও এসএস পাইপ জব্দ করা হয়।
বুধবার (১৯ আগষ্ট) রাত পৌনে ৮ টার দিকে মিতালী মার্কেটের ২নং বিল্ডিং এর ৪র্থ তলার ৩১৩৬ নং রুমে সন্ত্রাসী কার্যক্রমের জন্য গোপন বৈঠক চলাকালে অভিযান চালিয়ে বৈঠক থেকে ওই অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মঙ্গলবার (১৮ আগষ্ট) ফতুল্লার শান্তিধারা এলাকায় তাদের প্রতিপক্ষ মিলন-সাজিদ গ্রুপের সাথে মারামারি ও আগ্নেয়াস্ত্র মহড়া প্রদানের কথা স্বীকার করে।