নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ কামরুন নেসার মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫০, ২০ আগস্ট ২০২৬

বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গৃহবধূ কামরুন নেসার মৃত্যু

বন্দরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ সন্তানের জননী  কামরুন নেসা (৩৮)  মৃত্যু হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) রাত ৯টায় নারায়ণগঞ্জ সাইনবোর্ডস্থ প্রো -অ্যাকটিভ হাসপাতালে তার মৃত্যু হয়।

মরহুমা কামরুন নেসা নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার জাকির হোসেনের স্ত্রী। গত সোমবার (১৭ আগস্ট) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উল্লেখিত হাসপাতালে ভর্তি হয় ওই নারী।

মরহুমার নামাজের জানাযা বৃহস্পতিবার (২০ আগস্ট)  সকাল ১০টায় স্থানীয় সোনাকান্দা কিল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে মরহুমার মৃতদেহ দাফন সম্পর্ন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,  গত সোমবার গৃহবধূ কামরুন নেসা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাদধীন অবস্থায় ওই গৃহবধূ মৃত্যু বরন করে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন