নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গলায় ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫২, ২০ আগস্ট ২০২৬

বন্দরে গলায় ফাঁস দিয়ে হতাশাগ্রস্থ যুবকের আত্মহত্যা

বন্দরে পিতার সাথে অভিমান করে মাহমুদুল হাসান সামি (১৮) নামে এক হতাশাগ্রস্থ যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারি মাহমুদুল হাসান সামি সুদূর নোয়াখালী জেলার সদর থানার দক্ষিণ নাজিরপুর এলাকার মিজান মিয়ার ছেলে।

সে দীর্ঘ দিন ধরে তার পরিবারের সাথে বন্দর খানবাড়ীস্থ  জনৈক জামাল হোসেনের ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করে আসছিল। এলাকাবাসীর মাধ্যমে  আত্মহত্যার ঘটনার খবর পেয়ে বন্দর ফাঁড়ী পুলিশের উপ পরিদর্শক আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গী   ফোর্স ঘটনার ওই দিন রাত সাড়ে ১০টায় দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

গত বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে যে কোন সময়ে উল্লেখিত ভাড়াটিয়া ঘরে এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, আত্মহত্যাকারি যুবক মাহমুদুল হাসান সামি  বখাটেদের সাথে চলাফেরা  করার ঘটনায় তার পিতা তাকে  গালমন্দ করে।

এ ঘটনায় সে তার ভাড়াটিয়া ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে  লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন