নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দর থানা পুলিশের জব্দকৃত ব্যাটারী চুরি, আটক ৫

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৩, ২০ আগস্ট ২০২৬

বন্দর থানা পুলিশের জব্দকৃত ব্যাটারী চুরি, আটক ৫

বন্দর থানায় দায়েরকৃত একটি মামলার জব্দকৃত ব্যাটারী চুরি ঘটনায় ৫ চোরকে আটক  করেছে পুলিশ। ওই সময় আটককৃত চোরদের স্বীকাররোক্তি মোতাবেক থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাইকৃত ৪টি ব্যাটারী উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলো  নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকার মৃত হাশেম মিয়ার ছেলে মুন্না (৩২) একই এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ২ ছেলে শাকিল (৩৭) ও সাকের (৩৪) সোনাকান্দা এনায়েতনগর এলাকার মৃত আব্দুল হানিফ মিয়ার ছেলে সৈকত (৪০) ও নারায়ণগঞ্জ সদর থানার এলাকার রাব্বি (২০)। বৃহস্পতিবার  (২০ আগস্ট) দিবাগত  রাতে বন্দর থানা কমপ্লেক্সের  পুরাতন ভবনের পিছন থেকে এদেরকে আটক  করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে বন্দর থানার উপ পরিদর্শক গণমাধ্যমকে জানান, বন্দর থানায় দায়েরকৃত একটি মামলার জব্দকৃত ব্যাটারী বন্দর থানা কমপ্লেক্সের পুরাতন ভবনের একটি কক্ষে রাখা হয়। ওই সুযোগে চোরের দল গত কদিন ধরে থানার পিছন দিক দিয়ে  সিমানা প্রাচির টপকে ভিতরে অনাধিকার প্রবেশ করে মামলার জব্দকৃত সকল ব্যাটারী চুরি করে নিয়ে যায় । এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে চোরের দল পুনরায় থানা কমপ্লেক্সে চুরি করতে আসলে ওই সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে এদেরকে গ্রেপ্তার করে। এ রির্পোট লেখা পর্যন্ত  আটককৃত চোরেরদল থানা হাজতে আটক আছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন