নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৫, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১৫, ২১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল-গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সকালে র‌্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান এর সত্যতা নিশ্চিত করে জানান উদ্ধার অস্ত্র ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের একটি ঝোপ থেকে এসব উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ছিনতাই ও মাদক সংশ্লিষ্ট স্পটে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি এবং একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন