নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন

প্রকাশ: ১৪:১৫, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১৯, ২২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন

নারায়ণগঞ্জ সদরে "প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬" এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২২ আগষ্ট) সকালে সদর উপজেলা চত্বরে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি জেলা সিভিল  ডা. মো. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো.  শহীদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সদর উপজেলার বিভিন্ন কলেরা ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলো পরিদর্শন করেন, সহকারী পরিচালক (সিডিসি) ডা. মাসুদ রেজা খান, সহকারী অধ্যাপক ডা. জুবায়ের ইবনে জায়েদ ও মেডিকেল অফিসার (ডিজিএইচএস) ডা. মো. নাঈম উদ্দীন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা,  সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক, এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা. মো. মোর্শেদুল ইসলাম খান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লবসহ সদর উপজেলার মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য সহকারীগণ উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন সকল ইউনিয়নের বাসিন্দাদের ১ বছর থেকে সকল বয়সী (গর্ভবতী মহিলা ব্যাতিত) ২ ডোজ কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। ২২ আগষ্ট ২০২৬ তারিখ হতে ওরাল কলেরা ভাকসিন ক্যাম্পেইন চালু হয়েছে।

ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণের জন্য অবশ্যই অনলাইনে (https://vaxepi.gov.bd) রেজিষ্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন