শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৫:৫৮, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪৯, ২২ আগস্ট ২০২৬
বিএনপির প্রবীণ নেতা হাসান শিকারীর নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে আয়োজিত এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় বক্তারা হাসান শিকারী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, হাসান শিকারী হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।