নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০১, ২২ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর

সিদ্ধিরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করতে বসতবাড়িতে প্রবেশ করে হামলা, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের  হিরাঝিল এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী নারী সুলতানা (৫৫) বাদী হয়ে বিএনপি নেতাসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, আনোয়ারা (৭৫), জমিলা (৭০), গোলাম মোস্তফা সুমন মুন্সী (৪০), বিল্লাল (৩৫), মেহের আলী (৪৫), পিয়ার আলী (৩৫), শুভ (৩০) ও সবুজ (৩০)। 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি মৌজার সি.এস ও এস.এ ৪৪ দাগের অন্তর্ভুক্ত আর.এস ২৬১ নং দাগে ৩১ শতাংশ এবং আর.এস ২৬২ নং দাগে ২৫.৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই সম্পত্তিটি মূলত রহিমা বেগম (খালা) ও মৃত জোহরা বেগমের (মা) মালিকানাধীন, যা গত ৩৫ বছর ধরে বাদীর পরিবার ভোগদখল করে আসছে।

এই জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা (নং-১৫৩/১৭, ২১১/১৮) এবং স্থিতাবস্থার আদেশ (মামলা নং-৫৩/২০২০) চলমান রয়েছে। আদালত থেকে উক্ত সম্পত্তিতে বিবাদীদের প্রবেশের ওপর স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা অমান্য করা হচ্ছে।

বাদীর অভিযোগ, গত প্রায় ২ মাস ধরে আনোয়ারা, জমিলা , গোলাম মোস্তফা সুমন মুন্সী, বিল্লাল, মেহের আলী, পিয়ার আলীসহ আরও বেশ কয়েকজন বিবাদী উক্ত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। 

এর আগে ২১ আগস্ট বিবাদীরা ওই জায়গায় টাঙানো আদালতের দেওয়া একটি সাইনবোর্ড চুরি করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় শনিবার ২২ আগস্ট বিবাদীরা সংঘবদ্ধ হয়ে ১০-১২ জন অজ্ঞাতনামা লোক নিয়ে বেআইনিভাবে লাঠিসোঁটা ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়িতে ব্যাপক হামলা ও ভাঙচুর চালায়। 

এ সময় বাধা দিলে বাদীর পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি মারধর করা হয় এবং ঘরবাড়ি ছেড়ে না গেলে লাশ গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন ভুক্তভোগী সুলতানা। তিনি ও তার পরিবার যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন।

ভুক্তভোগী পরিবারটি এই সন্ত্রাসী কর্মকাণ্ড, আদালতের আদেশ অবমাননা এবং চুরির ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা সুমন মুন্সীর মুঠোফোনে একাধিকবার ফোন দিলে সে ফোন কেটে দেন। 

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো: ওয়ালিউল্লহ জানান, অভিযোগটি এখনো হাতে পাইনি। হাতে পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থ নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন