নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৩৭, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৩৯, ২৩ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তিনটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর কর্তৃপক্ষ। রবিবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী, প্রতাবেরচর ও পিরোজপুর এলাকায় ভ্রাম্যমান আদলেতের মাধ্যমে অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। 

এ সময় অবৈধ সংযোগ থাকা এসব কারখানগুলোকে গুড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও বার্নার জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, কিছু অসাধু লোকজন সরকারী দলের নেতাকর্মীদের প্রভাব দেখিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুনা কারখানা গড়ে তোলে। চুনা কারখানাগুলো ঘন্টায় প্রায় ১২ হাজার ফুট অবৈধ গ্যাস ব্যবহার করে। যার ফলে সরকার প্রতিমাসে বিপুল পরিমান টাকার রাজস্ব হারাচ্ছে। 

রোববার উপজেলার সোনাখালী, পিরোজপুর ও প্রতাবেরচর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এক্স্যাভেটর দিয়ে চুনা কারখানা গুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে উপস্থিত ছিলেন, তিতাসের উপ-সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক পুলিশ বাহিনীর সদস্য। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন