শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩২, ২৪ আগস্ট ২০২৬
বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকালে বন্দর থানা সূত্রে এই তথ্য জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে নুরুজ্জামান, সোনাকান্দার (বড় মসজিদ এলাকা) রাজিব মিয়ার ছেলে সোহান, সোনাকান্দা হাট রোড এলাকার রাজিব মিয়ার ছেলে শোয়ান, এবং রূপালী আবাসিক এলাকার মানব মিয়ার ছেলে বাবু।
বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মো. জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত চার জন আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও থানা জানায়।