নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আদমজী ইপিজে ইউনিভার্সেল মেনসওয়্যারে আবারও চার নারী শ্রমিক অসুস্থ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪১, ২৪ আগস্ট ২০২৬

আদমজী ইপিজে ইউনিভার্সেল মেনসওয়্যারে আবারও চার নারী শ্রমিক অসুস্থ

সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আবারও চার নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে একজনের আচরণে অস্বাভাবিকতা পরিলক্ষিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে কারখানাটিতে যথারীতি শ্রমিক-কর্মচারীরা প্রবেশ করেন। সকাল ৭টায় কারখানায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া শেষে উৎপাদন কার্যক্রম শুরু  করা হয়।

পরে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সোয়া ৮টার মধ্যে চারজন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় বেপজা হাসপাতালে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অসুস্থ চার নারী শ্রমিকের মধ্যে একজনের আচরণে কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়, যা অনেকেই ভৌতিক আচরণ হিসেবে উল্লেখ করেছেন।

কারখানাটির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৪০ জন সদস্য মোতায়েন রয়েছেন।

উল্লেখ্য, এর আগের দিনও একই কারখানায় কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন