নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ মাদকসেবী আটক বিনাশ্রমে কারাদণ্ড ও জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫০, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:৫০, ২৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযানে ১০ মাদকসেবী আটক বিনাশ্রমে কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ১০ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিম হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক প্রত্যেককে ৭ দিনের সশ্রম কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা করে জরিমানা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিআইখোলা এলাকার মোঃ বিল্লাল (২৬), দেলোয়ার (৪২) ও পারভেজ সিকদার (২২), কাঠেরপুল এলাকার মোঃ জামিল ইসলাম (৪০), পিএম রোড এলাকার আব্দুর রহিম (৪৫), তালতলা ক্লাব এলাকার রুবেল (৩০), পাইনাদি নতুন মহল্লার মোঃ ইয়ার হোসেন (৩৫), পাইনাদি পূর্বপাড়ার মোঃ আল-আমিন (৪৬), মিজমিজি বাতেনপাড়ার মোঃ আমির হোসেন (৪১) এবং পাইনাদি কবরস্থান সংলগ্ন এলাকার বাসিন্দা মোঃ মিলন (৪২)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ এলাকায় এ ধরনের মাদকবিরোধী যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন