শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৯, ২৬ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের মঙ্গলবার (২৫ আগস্ট) নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- উত্তর আজিবপুরের মো. আব্দুল কাদের হোসেন ফালান (৪০), আজিবপুর রেললাইনের মো. আনোয়ার হোসেন কুট্টি (৪০), কদমতলীর জামাল (২৮), আটি অবদা কলোনির উৎস (১৯) ও অনন্ত রায় (১৯), গ্যাস লাইনের মো. নাজমুল (১৯) ও রাজা মিয়া (২৬), সোনামিয়া মার্কেটের রিপন (২৬), জালকুড়ির সবুজ মাঝি (২৮), মিজমিজির মো. হাসান (২৮) এবং মিজমিজি দক্ষিণপাড়ার মেহেদী হাসান (২০)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।