নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মতবিনিময় ও কমিটি গঠন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৬, ২৬ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মতবিনিময় ও কমিটি গঠন

সোনারগাঁয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মতবিনিময় সভা ও  আহবায়ক কমিটি গঠন করা হয়। বুধবার (২৬ আগষ্ট) বিকাল ৪ ঘটিকায় সোনারগাঁ জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ এর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোঃ মশিউর রহমান এর সঞ্চালনায় ও ডঃ নূর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এর সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর কার্যনির্বাহী সদস্য মোঃ আশরাফ আমির উল্লাহ, সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবু অসিত কুমার, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, ফ্রান্স প্রবাসী সাহেদ আলী, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলাম, প্রভাষক মানিক চন্দ্র, সহকারী শিক্ষক স্বপন কুমার, দৈনিক কালবেলা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি রোবেল মিয়া,পরিবেশ উন্নয়ন এর সভাপতি হুসাইন মিয়া প্রমুখ।

আলোচনা সভার শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস ডঃ মোঃ নূর আলম কে আহবায়ক, মিজানুর রহমানকে যুগ্ম আহবায়ক  ও মোঃ মশিউর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করে।

আহবায়ক কমিটির আন্যান্য সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুর রহমান, নাজির হোসেন, হিরন, এরশাদ হুসাইন অন্য, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, নিলুফা ইয়াসমিন, ডালিম মিয়া, শহিদুল ইসলাম, ফারজানা আক্তার শান্তি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন