শিরোনাম:
পজেটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:৫২, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৯, ২৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জ লেকের উত্তর পার্শ্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এলাকার মানুষের দায়িত্ব হলো রোপণ করা গাছগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে সেদিকেও খেয়াল রাখা।
তিনি আরও বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে সেগুলো বড় হয়ে ভবিষ্যতে ফল প্রদান করলে এলাকার মানুষও এর সুফল ভোগ করতে পারবেন। এ লক্ষ্যেই বিভিন্ন স্থানে ব্যাপকভাবে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৫০ হাজার গাছ লাগানোর কর্মসূচির কথা উল্লেখ করে উপস্থিত সবাইকে রোপণ করা গাছগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় ফুটপাত অবৈধ দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিএনপির সাবেক জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি,সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, থানা শ্রমিক দলের আহবায়ক টিএইচ তোফা, ১ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি গাজী মোঃ মনির,যুবদল নেতা জুয়েল রানা, ১নং ওয়ার্ড সচিব রাকিবুল ইসলাম,৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ- সভাপতি আনোয়ার হোসেন, ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।