নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৩৯, ২৭ আগস্ট ২০২৬

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে দুই ব‌্যক্তির কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তাঁদের মধ্যে মো. মন্নানকে ১৫ দিনের এবং মো. আলামিনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মন্নানের বয়স ৫৫ বছর। তিনি আড়াইহাজার থানার উলুকান্দি পূর্বপাড়া এলাকার মৃত ছামাদের ছেলে।  তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাঁকে ১০০ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে একই এলাকার বাসিন্দা মো. আলামিনের বয়স ২৫ বছর। তিনি মৃত আব্দুর রহমানের ছেলে। তাঁকে ৫০ টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত দুজনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন