নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৪৮, ২৭ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:১৭, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদসংলগ্ন এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমির (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত আবেদন করেছেন শিশুটির বাবা।

ভুক্তভোগী শিশুর পিতা জানান, গত ২৫ আগষ্ট তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আমির তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়িতে একা থাকা তার ছয় বছরের মেয়ের ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয়েছে।

তিনি বলেন, পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে কান্নাকাটি করতে দেখেন। পরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনার পর আমির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার চাইতে গেলে তারা বিষয়টি স্বীকার না করে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) অলিউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। অতি শিগগিরই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন