নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৫, ২৮ আগস্ট ২০২৬

বন্দরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

বন্দরে  ৪ ওয়ারেন্টভূক্ত আসামীসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভূক্তরা হলো বন্দর থানার লক্ষনখোলা এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে রবিউল (৫০) বন্দর থানার বাড়ৈইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ (৪২) একই থানার দক্ষিণ কলাবাগ এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে পিন্টু (৪০) ও বন্দর থানার উত্তর কলাবাগ এলাকার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম মজুমদার (৪৫)।

এ ছাড়াও অন্যান্য মামলার আসামীরা হলো ফতুল্লা থানার ভূইঘর এলাকার আঃ রব হাওলাদারের ছেলে হৃদয়ন(২৯) সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর হোসেন ইমন (২০) ও বন্দর থানার মুরাদপুর এলাকার আব্দুল মোতালিব মিয়ার ছেলে তুহিনুর রহমান তুহিন (৩৪)।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৮ আগস্ট)  দুপুরে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন