শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৯, ২৯ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত পলাতক আসামি ও ছিনতাইকারীসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দিনব্যাপী সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
থানা সূত্রে জানা যায়, দিনভর পরিচালিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন আসামিকে আটক করা হয়। এর মধ্যে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ আদালতে ১২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৪ জন, এক ছিনতাইকারী রয়েছেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত অপরাধী এবং ছিনতাইয়ের মতো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিময় সমাজ গড়ে তুলতে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।