নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব : এমপি আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৯, ২৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২০, ২৯ আগস্ট ২০২৬

আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব : এমপি আজাদ

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কারণে জাতীয় বাজেটে শিক্ষাখাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিক্ষাখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে আড়াইহাজারে কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ‘নজরুল বর্ষ’। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম আজাদ বলেন, বাংলাদেশকে ডেভেলপ করতে হলে শিক্ষাখাতকে উন্নত করতে হবে। আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন উন্নয়নের সুফল পায়, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।

অনুষ্ঠানে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যান্য বক্তারা বলেন, নতুন চারতলা ভবন নির্মাণের মাধ্যমে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সক্ষমতা বাড়বে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে। পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন