নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি শান্তি গ্রেপ্তার. মাদক উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫৯, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে নারী মাদক কারবারি শান্তি গ্রেপ্তার. মাদক উদ্ধার

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ শান্তি বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশ তার ভাড়াটিয়া বসত বাসা তল্লাশি চালিয়ে ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০ পুড়িয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করতে  সক্ষম হয়।


ধৃত নারী মাদক কারবারি শান্তি বেগম বন্দর থানার দত্তবাড়ী বউবাজারস্থ  জনৈক আনোয়ার হোসেনের  ২য় তলা বিল্ডিং ভাড়াটিয়া উক্ত এলাকার অলি মিয়ার মেয়ে।

বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত নারী মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় রোববার (৩০ আগস্ট)  দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার (২৯ আগস্ট)  রাত পৌনে ১০টায় উল্লেখিত ভাড়াটিয়া বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।  
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন