শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৯, ৩০ জানুয়ারি ২০২৬
বন্দরে অটোরিক্সা চুরি করে অন্যত্র স্থানে বিক্রি করার ঘটনায় প্রতিবাদ করার জের ধরে চোরের দল কর্তৃক রিক্সা চালক জামান (৫০) ছুরিকাঘাতে জখমের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) রাতে ভুক্তভোগী রিক্সা চালক বাদী হয়ে হামলাকারি অটোরিক্সা চোর রিয়াদ ও রাহিম হাসানের নাম উল্লেখসহ আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় বন্দর থানার দেউলী চৌরাপাড়া এলাকা থেকে ওই অটোরিক্সা চুরি ঘটনা ঘটে।
জানা গেছে বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে জামান মিয়া পেশায় একজন অটোরিক্সা চালক। গত শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল ১০টায় একই এলাকার বাবুল মিয়ার ছেলে রাহিম হাসান অটোরিক্সাটি কিছুক্ষণ চালানোর কথা বলে নিয়ে আত্মগোপন করে।
পরে গত মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় ক্ষতিগ্রস্থ রিক্সা চালক জামান মিয়া অটোরিক্সা চোর রাহিম হাসানকে বন্দর থানার নবীগঞ্জ রসুলবাগ এলাকায় দেখতে পেয়ে অটো রিক্সার কথা জিজ্ঞাসা করলে ওই সময় অটো চোর রাহিম হাসান ও তার সহযোগী বন্দর রাজবাড়ী মাষ্টার বাড়ী এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে রিয়াদসহ অজ্ঞাত নামা ২/৩ জন রিক্সা চালক জামান মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করতে থাকে।
ওই তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে ১ নং বিবাদী রিয়াদের হাতে থাকা সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্য কুপিয়ে ডান হাতের আঙ্গুল গুরুতর জখম হয়।
জখম প্রাপ্ত হয়ে মাটিড লুটিয়ে পরলে উল্লেখিত বিবাদীগন এলোপাতাড়ি কিল-ভূষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে পালিয়ে যায়।