নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জ ও ডেমরা  পুলিশের  অভিযান অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার  ২

পজেটিব নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৫২, ১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জ ও ডেমরা  পুলিশের  অভিযান অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার  ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও ডেমেরা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাদক সম্রাটখ্যাত মো. মাসুদ রানা (৩৫) ওরফে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডেমরার আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি তাপসকেও (৩৮) গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ।

গত সোমবার (৩১ আগস্ট) দিবাগদ রাত আড়াইটার দিকে প্রথমে ডেমরা সেতুর ঢাল এলাকা থেকে তাপসকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাব এলাকার জনৈক জলিলের বাড়ি থেকে কাইল্লা মাসুদকে গ্রেফতার করা হয়।

এ সময় তল্লাশি করে ওই সন্ত্রাসীদের হেফাজতে থাকা ২ টি পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি ও ১ নলা সুটারগান ও ৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করে পুলিশ। এদিকে গত ২৮ আগস্ট ভোর রাতে সারুলিয়ায় ডেমরা থানা বিএনপি’র আহবায়ক এস.এম রেজা চৌধুরী সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তদন্তের পর পুলিশ এ অভিযান চালায়।

মঙ্গলবার দুপুরে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান ছামি এসব তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার মাসুদ রানা ডেমরার বক্সনগর এলাকার মৃত শাহজাহান মিয়ার পালক ছেলে ও তাপস বড়ভাঙ্গা মহাকাশ রোড এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে। সে এলাকায় পূর্বে যুবলীগের ক্যাডার হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল।

আলোচিত রুবেল হত্যা মামলার সাজাপ্রাপ্ত এই তাপস ৫ আগস্ট পরবর্তীতে ছাত্র দলের আহবায়ক রানার মাধ্যমে বর্তমানে বিএনপির ক্যাডার হিসেবে এলাকায় ব্যাপক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিল। একই সঙ্গে গ্রেফতারা ডেমরা থানা এলাকায় অস্ত্রের দাপটে নির্বিঘ্নে মাদক ব্যবসা করে আসছিল।   

এ বিষয়ে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ছাত্র দলের আহবায়ক মাসুদ রানাকে অস্ত্রসহ রূপগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে ঊর্ধতনদের নির্দেশে এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।  আর তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

এক্ষেত্রে রূপগঞ্জের বরাব এলাকার জলিলের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে কাঠের পাটাতনের ওপর থেকে একটি পুরোনো একনলা শর্টগান ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে ওই এলাকায় তাপসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২ টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উল্লেখ্য: এর আগে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক মো. সেলিমের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ সময় ৪ টি মোটরসাইকেলে করে ৮ জন সন্ত্রাসী ওই বাড়ির সামনে গিয়ে ৩ রাউন্ড গুলি ছোড়েন। এতে বাড়ির দোতলার একটি জানালার কাচ ভেঙে যায়।

ওই ঘটনায় ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের গুলির খোসা ও একটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়েছিল। ঘটনার সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন